প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট মহানগরের জালালাবাদ থানা এলাকার তেমুখি, বাদাঘাট ও শিবেরবাজারকে মাদকমুক্ত ঘোষণা করার দাবি জানিয়ে সমাবেশ করেছেন ছয়টি এলাকার বাসিন্দারা। গত শনিবার রাতে মইয়ারচর এলাকায় সমাবেশ হয়। এতে বলা হয়, পশ্চিম দিক দিয়ে সিলেট নগরের প্রবেশমুখের তেমুখি, বাদাঘাট ও শিবেরবাজার এলাকা মাদক বিক্রেতাদের আনাগোনা পরিলক্ষিত হয়। এতে মাদকাসক্তি ছড়াচ্ছে। তিন এলাকাকে মাদকমুক্ত ঘোষণা করে পুলিশ প্রশাসনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়। টুকেরবাজার, কান্দিগাঁও, মোগলগাঁও, খাদিমনগর, হাটখোলা ও জালালাবাদ এলাকাবাসীর সম্মিলিত সমাবেশে সভাপতিত্ব করেন টুকেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হক।