মাদকমুক্ত পূজা উদ্যাপনের প্রতিজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুরে ৩৫টি পূজা কমিটির নেতারা এ বছর মাদকমুক্ত দুর্গাপূজা উদ্যাপনের প্রতিজ্ঞা করেছেন। গতকাল বুধবার থানার আয়োজনে দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে মতবিনিময় সভায় পূজা কমিটির নেতারা এ প্রতিজ্ঞা করেন। বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটি বিরামপুর শাখার সম্পাদক শান্ত কুণ্ডু এ প্রতিজ্ঞা করান। থানার ওসি মোখলেছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান পারভেজ কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, সম্পাদক খায়রুল আলম, পূজা উদ্যাপন কমিটির বিরামপুর শাখার সভাপতি অধ্যক্ষ শিশির কুমার, কমিটির উপদেষ্টা দিলীপ কুণ্ডু। থানার পরিদর্শক (তদন্ত) শাকিলা পারভীন অনুষ্ঠান সঞ্চালনা করেন।