মাদকসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযানে দুজন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের শোবার ঘর তল্লাশি করে পুলিশ ১৮০টি ইয়াবা বড়ি ও তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন উপজেলার মদনপুর গ্রামের চায়না খাতুন (৪৫) ও কাফুরা পূর্বপাড়া গ্রামের শুকুর আলী (৫০)। শেরপুর থানার ওসি খান মো. এরফান বলেন, পুলিশি জিজ্ঞাসাবাদে তাঁরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।