মাদকসহ আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রাম থেকে গতকাল রোববার সকালে শাহানারা খাতুন (২৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, তাঁর বাড়িতে সাড়ে পাঁচ কেজি গাঁজা পাওয়া গেছে। শাহানারা খাতুন গাড়াবাড়িয়া গ্রামের জাকির হোসেনের স্ত্রী। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাড়াবাড়িয়া গ্রামের জাকির হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর ঘরের ভেতরে পাঁচটি প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো সাড়ে পাঁচ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় জাকিরকে বাড়িতে পাওয়া যায়নি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এ মামলায় আটক শাহানুরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।