প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের হিতিমপাড়া গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার সকালে দুজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা। ডিবি বলছে, আটক হওয়া ব্যক্তিরা মাদক ব্যবসায়ী। তাঁদের কাছে ১০০ গ্রাম গাঁজা পাওয়া গেছে। আটক দুজন হলেন হিতিমপাড়া গ্রামের মৃত রহমতউল্লার ছেলে মিয়ারুল ইসলাম (৩৩) ও জিল্লুর রহমানের ছেলে আজিজুল হক (৩৫)। জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) আবু সায়েম বলেন, আজিজুল ও মিয়ারুল মাদকসহ নিজ বাড়িতে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। মেহেরপুর সংবাদদাতা