মাদকসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে ১১০ বোতল ফেনসিডিলসহ মো. কদম আলী ও মো. বিল্লাল হোসেন নামের দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী এলাকা থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামে। মধুখালী থানার এসআই পলাশ কুমার দাস বলেন, কামারখালী এলাকায় একটি নসিমন থেকে ওই ফেনসিডিলসহ দুই তরুণকে গ্রেপ্তার করা হয়। ফরিদপুর অফিস