মাদকসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে৷ গত মঙ্গলবার রাতে রাত ১০টার দিকে আগানগরের সরকারি আবাসিক ভবন ‘মেঘনা’র নিচতলার একটি বাসায় অভিযান চালিয়ে ২২৫ বোতল ফেনসিডিল, ১০০টি ইয়াবা বড়ি, ৫০ গ্রাম হেরোইনসহ মো. মামুন (৪০) নামের একজনকে আটক করা হয়। একই রাত আড়াইটার দিকে তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩১২ ক্যান বিয়ার, তিন বোতল বিদেশি মদসহ হনুফা বিবি (৪৫) ও আমজাদ হোসেন (১৮) নামের দুজনকে আটক করা হয়।