মাদকসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইয়াবাসহ আবদুল হামিদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার কেরানীহাট এলাকায় চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। হামিদের বাড়ি টেকনাফ উপজেলার সাপরং এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা ওই বাসে অভিযান চালিয়ে এক হাজার ইয়াবা বড়িসহ আবদুল হামিদকে গ্রেপ্তার করা হয়।