মাদকসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ট্রেনে অভিযান চালিয়ে মাদকসহ দুই বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন সিরাজ (৪০) ও ইদ্রিস (৩৫)।
গতকাল বৃহস্পতিবার সকালে নগরের কোতোয়ালি থানাধীন রেলস্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা তূর্ণা নিশীথা ট্রেন থেকে তাঁদের গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।