মাদকসেবী ও ব্যবসায়ীর দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার এক মাদক ব্যবসায়ী ও এক মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে কালীগঞ্জ থানার উজিরপুর গ্রামে মাদক ব্যবসায়ী মকবুলের বাড়িতে অভিযান চালানো হয়। তাঁর বসতঘর ও রান্নাঘরের মাটির নিচে পুঁতে রাখা ৪৯ বোতল মদ, এক বোতল ফেনসিডিল, ফেনসিডিলের ১৫টি খালি বোতল ও ৩২০ গ্রাম গাঁজা উদ্ধার এবং মকবুল হোসেন ও মাদকসেবী ডালিম হোসেনকে গ্রেপ্তার করা হয়। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ থানার সামনে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিক-ই-ইলাহী চৌধুরী মকবুলকে এক বছর ও ডালিমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।