মাদকসেবী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে গত রোববার অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সিজিল মিয়া, গয়াছ মিয়া ও সুজা মিয়া। জগন্নাথপুর থানার এসআই শরিফ মোহাম্মদ সাজাওয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত নয়টার দিকে পুলিশের একটি দল পৌর শহরের রানীগঞ্জ রোডের একটি ব্রিজের ওপর থেকে মাদক সেবন অবস্থায় ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।