প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে রাজু আহমেদ (২৫) নামের এক মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবু নাসের বেগ তাঁর কার্যালয়ে আদালত বসিয়ে এ দণ্ড দেন। বৃহস্পতিবার বিকেলে সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রেনাজ সিনেমা হল এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ রাজুকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বলেন, সম্প্রতি সখীপুরে দুই ভাইকে পিটিয়ে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের মামলার আসামির তালিকায় রাজুর নাম রয়েছে। রাজুর কাছ থেকে পুলিশ এক গ্রাম হেরোইন উদ্ধার করেছে।