মাদকসেবীদের আড্ডা থেকে খেলার মাঠ মুক্ত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের ঐতিহ্যবাহী ‘বিরামপুর পাইলট হাইস্কুল মাঠ’ মাদকসেবীদের আড্ডামুক্ত করার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে দাবি জানিয়েছেন পৌর মেয়র ও উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আজাদুল ইসলাম।গত সোমবার ওই মাঠে অনুষ্ঠিত বিরামপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান। সেখানে বিশেষ অতিথি ছিলেন বিরামপুর থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল, বিরামপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার প্রমুখ।পৌর মেয়র জানান, বিরামপুরের ঐতিহ্যবাহী এই মাঠে সকাল-বিকেল বিভিন্ন ধরনের খেলা হয়। সন্ধ্যার পর শহরের আশপাশের বাসিন্দারা এই মাঠে বেড়াতে আসেন। ইদানীং সন্ধ্যার পর এই মাঠ মাদকসেবীদের আড্ডার স্থানে পরিণত হয়।নাসির উদ্দিন মণ্ডল জানান, মাদকসেবীদের চিহ্নিত আস্তানায় নিয়মিত অভিযান চালানোর কারনেতারা ঘন ঘন স্থান পরিবর্তন করে। এই মাঠটিকে মাদকসেবীরা বেছে নিয়েছে, বিষয়টি তিনি জানতেন না। অচিরেই তিনি অভিযান চালিয়ে এই মাঠ মাদকসেবীদের আড্ডামুক্ত করবেন বলে ঘোষণা দেন।