প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালত তিন মাদকসেবীর প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। ইউএনও মাহমুদুল আলম গতকাল সোমবার এই সাজা দেন। সাজাপ্রাপ্তরা হলেন শেরপুর পৌরশহরের দক্ষিণ সাহাপাড়ার সজল মহন্ত (৩০), দুবলাগাড়ীর মো. রুবেল (২২) ও বগুড়ার শাজাহানপুর উপজেলার জোড়া শাজাহানপুর গ্রামের আমিনুল ইসলাম (২১)। শেরপুর থানার পুলিশের এসআই আবদুল মজিদ জানান, সাজা দেওয়ার পর গতকাল বিকেলে তাঁদের বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। শেরপুর (বগুড়া) প্রতিনিধি