মাদকসেবীদের হামলায় প্রথম আলোর বাগমারা প্রতিনিধি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মাদকসেবীর হামলায় প্রথম আলোর বাগমারা প্রতিনিধি মামুন অর রশিদ আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাজশাহীর বাগমারা থানার অদূরে ওই হামলা চালানো হয়।হামলায় মামুনের শরীরের বিভিন্ন অংশে জখম হয়েছে। তিনি বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।আহত মামুন বলেন, গত বৃহস্পতিবার বিকেলে বাগমারা বাজারে অবস্থিত অনির্বাণ ক্লাবে তল্লাশি চালায় পুলিশ। এর পর থেকেই ওই ক্লাবের সদস্য এবং এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত গোলাম মোস্তফা ওরফে মামুন, দুলাল ও সোহেল তাঁকে হুমকি দিচ্ছিলেন। তাঁদের অভিযোগ, তিনি পুলিশকে মাদকের খবর দিয়ে ওই ক্লাবে তল্লাশি চালিয়েছিলেন।সাংবাদিক মামুন বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাগমারা থানা থেকে প্রায় ৪০ গজ এবং র‌্যাবের বাগমারা ক্যাম্প থেকে ২০০ গজ দূরে অবস্থিত একটি দোকানে বসে অন্য সহকর্মীদের সঙ্গে তিনি সংবাদ পাঠাচ্ছিলেন। এ সময় মামুন, দুলাল ও সোহেল কিছু বুঝে ওঠার আগেই লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালায়। পালিয়ে যাওয়ার সময় পুলিশ মামুনকে আটক করে।