মাদকসেবীর এক বছরের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের কালাই উপজেলায় মাদকসেবী এক তরুণকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মামুনুর রশিদ (২৮) নামের ওই তরুণ পেশায় দই ব্যবসায়ী।সোমবার গাঁজা সেবনকালে ওই তরুণকে পুলিশ হাতেনাতে আটক করে। পরে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা ম্যাজিস্ট্রেট খালিদ হোসেনের কাছে হাজির করা হলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে এক বছরের সাজা দেওয়া হয়।