মাদকসেবীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য বহন ও সেবনের অভিযোগে গত মঙ্গলবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলায় চারজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত সূত্রে জানা গেছে, সান্তাহার ইয়ার্ড কলোনির রায়হান হোসেনকে (৫৭) এক বছর, সান্তাহার রথবাড়ীর সুমন ইসলামকে (২৮) ছয় মাস, ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার শওকত আলীকে (৪০) ছয় মাস এবং সান্তাহার স্টেশন কলোনির আবদুল মান্নানকে (৬০) তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। সান্তাহার শহর থেকে গত মঙ্গলবার রাতে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।