প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর সাপাহারে মাদক সেবনের দায়ে তিন মাদকসেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন মিঞা তাঁদের এই সাজা দেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার চাপড়া গ্রামের মাজেদুল সরদার (৪২), জাহাঙ্গীর হোসেন (৩২) ও পত্নীতলার করমজাই গ্রামের আনারুল ইসলাম (৩০)। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান চৌধুরী বলেন, শনিবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। সাজাপ্রাপ্তদের গতকালই নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। নওগাঁ প্রতিনিধি|