প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালত মাসুদ রানা (৪০) নামের এক মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন। গত মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের হাকিম শাহেদ পারভেজ এ আদেশ দেন। মাসুদ উপজেলার চামরুল ইউনিয়নের বড়কোল সরদারপাড়ার বাসিন্দা। দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, মাদক সেবন করার সময় মাসুদকে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। বিচারক তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। গতকাল তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।