মাদকসেবীর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁয় মাদক সেবনের দায়ে সোহেল রানা (২৮) নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিনে অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে এক দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুভাশিষ ঘোষ গতকাল শুক্রবার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদক সেবনের সময় গতকাল সকালে এলাকাবাসী নওগাঁ শহরের সুলতানপুর এলাকার বাসিন্দা সোহেল রানাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়। এ ছাড়া দুপুরে শহরের তুলসীগঙ্গা ব্রিজের কাছে নওগাঁ-সান্তাহার সড়কের পাশে হক মেডিকেল স্টোরে অভিযান চালিয়ে অনুমোদনহীন ওষুধের সন্ধান পান ভ্রাম্যমাণ আদালত।