মাদকসেবীর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত বগুড়ার শেরপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের মাদকসেবী হাতেম আলীকে (৪৫) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। গতকাল শুক্রবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান তাঁকে এ সাজা দেন। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শহরের সকাল বাজার এলাকায় মাদক সেবনকালে হাতেম আলীকে আটক করা হয়। এরপর আদালতে হাজির করা হয়। সাজা দেওয়ার পর তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।