প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার কাহালুতে ভ্রাম্যমাণ আদালত এক মাদকসেবীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। গতকাল রোববার দুপুরে কাহালুর ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোছা. তাছলিমা খাতুন এ আদেশ দেন। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু জানান, পুলিশ গতকাল সকালে উপজেলার দেওগ্রাম বাজার থেকে কোরমান আলী (৪৫) নামের এক মাদকসেবীকে কয়েক পুরিয়া গাঁজাসহ গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের সামনে তাঁকে হাজির করা হলে বিচারক দুই মাসের কারাদণ্ড দেন। পরে তাঁকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।