মাদকসেবীর জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট ও কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) পারভেজুর রহমান এ জরিমানা করেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন সোহাগ মিয়া (২৩), মো. সুজন (২১) ও মো. মাসুদ (৩৫)। ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক খন্দকার খালিদ হোসেন জানান, দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা ফেরিঘাট বটতলা এলাকা থেকে মাদক সেবনের সময় তাঁদের আটক করা হয়। এরপর তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় দোষ স্বীকার করায় বিচারক তাঁদের জরিমানা করেন।