মাদকসেবীর দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে দুই মাদকসেবীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান গতকাল সোমবার এই সাজা দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার শেরুয়া কাঁঠালতলা গ্রামের আবদুল মমিন ও রণবীরবালা গ্রামের রবিউল ইসলাম। শেরপুর থানার এএসআই আতোয়ার রহমান জানান, গতকাল বেলা ১১টায় শহরের সকালবাজার এলাকায় হেরোইন সেবনকালে ওই দুজনকে আটক করা হয়। শেরপুর (বগুড়া) প্রতিনিধি