মাদকসেবীর দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত বগুড়ার ধুনট উপজেলায় দুই মাদকসেবীর তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন। আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এই দণ্ডাদেশ দেন। রোববার রাতে পুলিশ ধুনট সদর পাড়া গ্রামের শফিকুল ইসলাম (২৫) ও গোলাম হোসেনকে (৪৫) মাদক সেবন অবস্থায় তাঁদের নিজ এলাকা থেকে আটক করে। পরে তাঁদের আদালতে হাজির করা হয়। গতকালই তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।