মাদকসেবীর দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মদ পান করার দায়ে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় গতকাল রোববার ওয়াজেদ মিয়া (৫৫) নামের একজনকে দুই হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাঁকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোহাম্মদ নাজমুল হক এ দণ্ডাদেশ দেন। থানা-পুলিশ সূত্র জানায়, মেউহারী গ্রামের ওয়াজেদ মিয়া গত শনিবার রাতে ধরমপাশা থানা ফটকের সামনের সড়কে মদ পান করে মাতলামি করছিলেন। রাত নয়টার দিকে পুলিশ সেখান থেকে তাঁকে আটক করে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী হাকিম তাঁকে সাজা দেন।