মাদকসেবীর দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে মাদক সেবনের অপরাধে রিপন জোয়ারদার (৩৭) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও ইউএনও মুহাম্মদ ইব্রাহীম গতকাল সোমবার বেলা ১১টার দিকে এই দণ্ডাদেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কান্তনগর গ্রামের রিপন জোয়ারদার রোববার সন্ধ্যায় ঈশ্বরঘাট গ্রামের ঈদগাহ মাঠের কাছে অন্যদের সঙ্গে মাদক সেবন করছিলেন। স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ রিপন জোয়ারদারকে সেখান থেকে মাদকাসক্ত অবস্থায় আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাঁকে ওই দণ্ড দেওয়া হয়। ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, মাদক সেবনের অপরাধে ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত রিপনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।