মাদকসেবীর দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে দুজন মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান গত রোববার রাতে এ সাজা দেন। সাজাপ্রাপ্তদের মধ্যে শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়ার আসাদুল ইসলামকে (৪২) এক বছর এবং উপজেলার ঝাঁজর গ্রামের নাসির উদ্দিনকে (২৪) ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল সোমবার সকালে তাঁদের বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।  শেরপুর (বগুড়া) প্রতিনিধি