মাদকসেবীর দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে দুজন মাদকসেবীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান গত বুধবার রাতে তাঁদেরকে এই সাজা দেন। সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার খামারকান্দি গ্রামের আবদুল মান্নান (৩২) ও আম্বইল গ্রামের তোফায়েল আহমেঞ্চদ (৩২)। গতকাল বৃহস্পতিবার তাঁদেরকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। শেরপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যায় হেরোইন সেবনকালে ওই দুজনকে আটক করা হয়। শেরপুর (বগুড়া)