মাদকসেবীর দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারায় মাদকাসক্ত হয়ে স্থানীয় সাংসদকে গালিগালাজ করার অভিযোগে মতি মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে মতি মাদকাসক্ত অবস্থায় ভবানীগঞ্জ গোডাউন মোড়ে স্থানীয় সাংসদ এনামুল হককে গালিগালাজ করেন। পরে পুলিশ ওই স্থান থেকে তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক ও বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেকুল ইসলাম তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি