মাদকসেবীর দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুরে গাঁজা সেবনের অভিযোগে গতকাল বৃহস্পতিবার মুক্তার হোসেন (৩০) নামের একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দেন। সাজাপ্রাপ্ত মুক্তারের বাড়ি নাটোরের নলডাঙ্গা সেনবাগ গ্রামে। লালপুরের মোমিনপুর বটতলায় গাঁজা সেবনের সময় পুলিশ তাঁকে আটক করে। লালপুর (নাটোর) প্রতিনিধি