প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার বগুড়ার শেরপুর ও ধুনটে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। এর মধ্যে ধুনটের পশ্চিম ভরনশাহী গ্রামের উজ্জ্বল হোসেন ও মাঠপাড়া গ্রামের ইউসুব আলীকে ছয় মাস এবং সদরপাড়ার মধু মিয়াকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। শেরপুর শহরের খন্দকারটোলার হানিফ শেখ ও উত্তর সাহাপাড়ার হাকিম সরকারকে ছয় মাস, উলিপুরপাড়ার সাগর ইসলাম, রুবেল ইসলাম ও উত্তর সাহাপাড়ার জুয়েল সরকারকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাদের কারাগারে পাঠানো হয়েছে। শেরপুর ও ধুনট (বগুড়া) প্রতিনিধি