মাদকসেবীর দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের অপরাধে সাইফুল ইসলাম (৩২) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। ইউএনও সাইফুর রহমান খানের ভ্রাম্যমাণ আদালত গতকাল বিকেলে এই কারাদণ্ড দেন। সাইফুল কাহালুর নওদাপাড়ার বাসিন্দা।। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, গতকাল দুপুরে সাইফুল বন বিভাগ এলাকায় হেরোইন সেবন করছিলেন। এ সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাঁকে এক বছরের কারাদণ্ড দেন।