মাদকসেবীর দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ গ্রামের সফিকুল ইসলামকে (৫৫) গাঁজা সেবনের দায়ে গতকাল রোববার ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দাউদ হোসেন চৌধুরী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই সাজা দেন। এর আগে সকাল ১০টায় গাঁজা সেবনরত অবস্থায় তাঁকে আটক করে দেবীদ্বার থানার পুলিশ। দেবীদ্বার থানার উপপরিদর্শক জাকির সিকদার বলেন, জাফরগঞ্জের নিজ বাড়ির আঙিনা থেকে সফিকুলকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।