প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে আসাদুল ইসলাম (৩২) নামের এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান গত সোমবার বিকেলে এই রায় দেন। আসাদুল ইসলাম সান্তাহার পৌর এলাকার মালশন গ্রামের ছামসুল হকের ছেলে। পুলিশ জানায়, প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে আসাদুল ইসলামকে সান্তাহার শহর থেকে আটক করা হয়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক এ রায় দেন। পরে আসাদুলকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।