প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত বগুড়ার শেরপুরে পাঁচ মাদকসেবীর প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান গত শনিবার রাত নয়টার দিকে এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার বানিয়াগাঁথী দক্ষিণপাড়া গ্রামের আসাদুল ইসলাম (২৩), চণ্ডীপুরের সেলিম রেজা (২২), মদনপুরের রেজাউল ইসলাম (৩৫), মির্জাপুর নতুনপাড়ার জনে শেখ (৪৫) ও বিরইলের মো. খোকন (২৮)।