মাদকসেবীর সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক সেবনের অপরাধে বগুড়ার শেরপুরে গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালত তিনজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরুজুল ইসলাম। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়ার সুমন ফকির (২০), উপজেলার রনবিরবালা গ্রামের রানা মিয়া (৪৫) ও নিশিপাড়া গ্রামের উত্তম মহন্ত (২৬)।