মাদকসেবীর সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক সেবনের অপরাধে বগুড়ার শেরপুরে গতকাল শুক্রবার ভ্রাম্যমাণ আদালত চারজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরুজুল ইসলাম। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার ছোনকা গ্রামের ফজর আলী (৩৮), সোহরাব ফকির (৪৫) ও তারিকুল ইসলাম (৪২) এবং কৃষ্ণপুর গ্রামের হৃদয় মহন্ত (৩২)। সাজা দেওয়ার পর তাঁদের বগুড়ার জেলখানায় পাঠানো হয়। শেরপুর থানার এসআই আলহাজ উদ্দিন বলেন, ছোনকা ও মির্জাপুর বাজার এলাকায় প্রকাশ্যে মাদক সেবনকালে গতকাল তাঁদের আটক করা হয়।