প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়ায় গতকাল ভ্রাম্যমাণ আদালত মাদকাসক্ত আবদুল মান্নান (১৯) নামের এক তরুণকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন। মান্নান সদরের কনকাই গ্রামের মোকলেছার রহমানের ছেলে। ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের হাকিম শাহেদ পারভেজ এ দণ্ডাদেশ দেন। দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার রাতে মান্নানকে তাঁর গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের হাকিম এক মাসের কারাদণ্ড দিয়েছেন।