মাদকসেবীর সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে মাদক সেবনের অপরাধে গতকাল শুক্রবার বিকেলে তিন মাদকসেবীকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান। সাজা পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার শেরুয়া বটতলার আমিনুল ইসলাম (৩৫), বাগড়াকলোনির মামুন শেখ (২৮) ও মাসুদ রানা (৩২)। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, প্রকাশ্যে মাদক সেবন করার সময় গতকাল দুপুর ১২টায় উপজেলার বাগড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তাঁদের বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে।