প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দুই মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সাইদুল ইসলাম এ দণ্ডাদেশ দেন। দণ্ড পাওয়া দুজন হলেন তারাব পৌরসভার সুমন মিয়া ও নোয়াপাড়া এলাকার আবদুল মতিন। রূপগঞ্জ থানার এসআই বদরুদ্দোজা মাহমুদ বলেন, সুমন ও মতিন দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করেন। গতকাল বেলা ১১টার দিকে মাদক সেবনকালে ইয়াবার দুটি বড়িসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাঁদের এক মাস করে কারাদণ্ড হয়।
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ