মাদকসেবীর সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলামিন (২৬) নামের এক মাদকসেবীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা ইসলাম এ সাজা দেন। রূপগঞ্জ থানার উপপরিদর্শক মাহতাব হোসেন বলেন, আলামিন দীর্ঘদিন ধরে মাদক সেবন করছেন। তাঁর বাবা পুলিশের কাছে অভিযোগ করেন, আলামিন নেশা করে প্রায়ই বাড়ির লোকজনকে মারধর করেন। পরে তাঁকে ২৭টি ইয়াবা বড়িসহ আটক করে পুলিশ।