প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দরে ভ্রাম্যমাণ আদালত জজ মিয়া (৩৮) নামের এক মাদকসেবীকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন। গতকাল দুপুরে বন্দরের ইউএনও মৌসুমী হাবীব তাঁকে এই দণ্ডাদেশ দেন। গত শনিবার রাতে পুলিশ তাঁকে বন্দরের চৌধরীবাড়ি এলাকা থেকে গাঁজা সেবনকালে গ্রেপ্তার করে। দণ্ডাদেশ পাওয়ার পর তাঁকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।