প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালত তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরুজুল ইসলাম এ সাজা দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে শহরের উলিপুর এলাকার আবদুল হান্নান (৪৫) ও রফিকুল ইসলামকে (২৭) ছয় মাস করে এবং উপজেলার কানাইকান্দর গ্রামের শামিম হোসেনকে (২৫) এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁদের বগুড়া কারাগারে পাঠানো হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, গতকাল সকালে ও দুপুরে ওই ব্যক্তিদের প্রকাশ্যে মাদক সেবনকালে আটক করা হয়।