মাদকসেবীর সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে গতকাল মঙ্গলবার আটক মাদকাসক্ত দুজনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাঁদের বগুড়ার কারাগারে পাঠানো হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরুজুল ইসলাম। সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে উপজেলার রহমাননগর গ্রামের দিপু রহমানকে (২৫) ছয় মাস ও রনবিরবালা গ্রামের আবদুর রাজ্জাককে (৫০) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল সকালে ওই দুজনকে তাঁদের নিজ এলাকায় প্রকাশ্যে মাদক সেবনকালে আটক করা হয়।