মাদকসেবীর সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য সেবনের অপরাধে বগুড়ার শেরপুরে চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে ইউএনও এ কে এম সরোয়ার জাহান এ রায় দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শেরপুর পৌরশহরের খন্দকারপাড়ার মো. তুহিন (৩০), উপজেলার যমুনাপাড়া গ্রামের সোহরাব হোসেন (৪৫), মদনপুরের ওসমান গনি (৩৫) ও বনমরিচা গ্রামের মো. ওয়াসিম (২৭)। শেরপুর থানার ওসি আলী আহমেদ হাশমী বলেন, গতকালই তাঁদের বগুড়ার জেলখানায় পাঠানো হয়।