মাদকাসক্ত ছেলেকে আদালতে দিলেন বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগরে এক বাবা তাঁর মাদকাসক্ত ছেলেকে গত শনিবার ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছেন। আদালত ওই ছেলেকে আট মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।দণ্ড পাওয়া ছেলেটির নাম শাওনুর রশিদ (২১)। তিনি রানীনগর উপজেলার চকাদিন গ্রামের শহিদুল ইসলামের ছেলে।শহিদুল ইসলাম বলেন, ‘শাওনুর খারাপ ছেলেদের সঙ্গে চলাফেরা করে মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকদ্রব্য কেনার জন্য টাকা না পেলে সে প্রায়ই পরিবারের অন্য সদস্যদের জ্বালাতন করত। এ কারণে বাধ্য হয়ে তাকে আদালতে সোপর্দ করেছি।’রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, গত শনিবার বেলা ১১টায় শহিদুল ইসলাম তাঁর ছেলে শাওনুরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। পরে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরউদ্দিন আল ফারুক মাদকসেবনের দায়ে শাওনুরকে আট মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।