মাদকাসক্ত ছেলেকে আদালতে সোপর্দ, দুই মাসের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকাসক্ত ছেলের অত্যাচার সইতে না পেরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছেন বাবা। উপজেলার কায়েমপুর ইউনিয়নের মন্দভাগ গ্রামে গত বুধবার এ ঘটনা ঘটে।
ছেলেটির নাম জাকারিয়া (২০)। আদালত জাকারিয়াকে দুই মাসের কারাদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জাকারিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে না পারলে তিনি বাড়িতে ভাঙচুর করেন। প্রায়ই তিনি মা-বাবাকে মারধর করেন। বিষয়টি তাঁর পরিবারের লোকজন ইউএনও মুহাম্মদ আরিফুল ইসলামকে জানান। গত বুধবার জাকারিয়া আবারও তাঁর মা-বাবাকে মারধর করেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় জাকারিয়াকে আটক করে ইউএনও কার্যালয়ে নিয়ে আসেন বাবা জাহাঙ্গীর। আদালত জাকারিয়াকে দুই মাসের কারাদণ্ড দেন। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁকে কারাগারে পাঠায় পুলিশ।
ইউএনও মুহাম্মদ আরিফুল ইসলাম জানান, জাকারিয়া আদালতের কাছে তাঁর দোষ স্বীকার করেছেন। পরে তাঁকে ওই শাস্তি দেওয়া হয়।