মাদকাসক্ত ছেলেকে আদালতে সোপর্দ করলেন মা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের মনজুরুল ইসলাম (২৫) নামের মাদকাসক্ত ছেলেকে তাঁর মা পুলিশের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছেন।বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক আদমদীঘির ইউএনও মোল্লা মিজানুর রহমান মনজুরুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।আদমদীঘি থানা সূত্রে জানা গেছে, মনজুরুল ইসলাম দীর্ঘদিন ধরে মদ, গাঁজা, হেরোইনসহ বিভিন্ন প্রকার নেশায় আসক্ত হয়ে পড়েন। তিনি প্রায়ই নেশাগ্রস্ত হয়ে পরিবারের সদস্যদের মারপিটসহ নানা অত্যাচার করতেন। এ অবস্থায় তাঁর মা ছেলেকে ধরে বৃহস্পতিবার পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করেন।