মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে থানায় ধরনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের হাঁড়ি-পাতিলসহ যাবতীয় জিনিস বিক্রি করেছে আগেই। এখন প্রতিবেশীদের বাড়ির এটা-ওটা চুরি করে। বাড়িতে কিছু না পেলে তাঁকে মারধর করে। সর্বনাশা মাদক তাঁর সন্তানকে অমানুষ করেছে। দয়া করে ছেলেকে জেলে ভরে রেখে বাঁচান।থানায় গিয়ে এভাবেই আকুতি জানাচ্ছিলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার শালুকগাড়ী গ্রামের মোখলেছার রহমান (৬৫)। তিনি বুধবার বিকেলে তাঁর মাদকাসক্ত ছেলে মাহবুর রহমানের (৩০) বিরুদ্ধে থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়, মাহবুর কোনো কাজ করে না। সারা দিন বিভিন্ন ধরনের নেশা সেবন করে বাড়িতে আসে। টাকা দাবি করে। টাকা না দিলে বাড়ির সদস্যদের মারপিট করে ও জোর করে বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র বাইরে নিয়ে গিয়ে বিক্রি করে। মোখলেছার রহমান জানান, তাঁর ছেলের যে অবস্থা তাতে যেকোনো সময় পরিবারের সদস্যদের জীবনহানি ঘটাতে পারে। এ জন্য তিনি চান, ছেলেকে কারাগারে আটক করে রাখতে। শিবগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে।